Friday, 16 April 2021

"তোর কবিতার পাঠক হবো"- আলমগীর কবীর হৃদয়

 


কথোপকপন 


মাঝে মাঝে দু'কলম লিখতে ইচ্ছে করে লেখার বিষয় যাই হোক না কেন কিন্তু এক কলমও হয়না লেখা ভাবনায় তুমি না এলে

-তোমার সেই তুমি টা কে?বলবে কবি জ্বি...

- কি জানি হতে পারিস তুই ও !

-দ্যাখো কবি এটা ঠিক বললে না, সে আমি নই। তাকে তো তুমি - 'তুমি' করে ডাকো আর আমাকে বলো তুই করে...

-তুই আর তুমি তে কি আসে যায় বল ? দুটো শব্দই ব্যবহার হয় আপনজনে বা প্রিয়জনে।

-তাই ,  কবি? বলো দেখি আমি তোমার কোন জন?

-তুই আমার সাদা কাগজের লেখার কালি। যে কালি আপনমনে লিখে যায় কালের ইতিহাস সংস্কৃতির কথা লিখে যায় প্রেমের সরল স্বীকারোক্তি...

-ওহ্, তাহলে আপনজন বা প্রিয়জন এমন কিছু নই তোমার?

-সেটা না হয় তোর ভাবনার টেবিলেই থাকুক কিছুদিন ধুলোমাখা আস্তরণে। যেদিন আমি প্রেমের কবিতা লেখা ভুলে যাবো  সেইদিন তুই গভীর মনোযোগে খুঁজিস , তুই আমার ঠিক কি ছিলি...

-আচ্ছা কবি, তবে তাই হোক। আজ কি লিখবেভেবেছো কিছু... ?

-বিষয়'টা আজ তুই ই বলে দে।  

-তাই, তবে লিখো আজ দেশজুড়ে কেন ধর্ষণের মহোৎসব চলছে , কেন নারীকে শুধু ভোগ্যপণ্য মনে করছে পুরুষ সমাজ ? কেন কন্যা, বোন, সহধর্মিণী, মা কথাগুলো আজ প্রশ্নের মুখোমুখি?

-ভালো বিষয় নির্বাচন করেছিস, আজকের প্রেক্ষাপটে সত্যিই তো,লেখার বিষয় এর'চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি হতে পারে?

-আমারও তেমনটাই মনে হলো কবি,তুমি লিখো নারীর সামনে তুমি শুধু পুরুষ হয়ে দাঁড়াও কেন? পুরুষ তুমি তো নারীর শাসনকর্তা।  কারো ভাই , কারো স্বামী ,তুমিই জন্মদাতা পিতা।

-তাহলে তোর কথাগুলোই আজ আমার কবিতার সংলাপ করে রেখে গেলাম জাতির সামনে।

-সত্যি বলছো কবি জ্বি, আমার অবুঝ'পনা কথাগুলো তোমার কবিতার সংলাপ?

-কেন? তোর বিশ্বাস হয় না... আমি যে বললাম,আমার ভাবনায় 'তুমি' না এলে আমার লেখা হয় না এক কলমও...

-ধুর কবি জ্বি, তুমি আবারও হেয়ালি করছো , সে তো তোমার 'তুমি' ,  আমি নই...

-এখনো বলছি সে কথা তোর ভাবনার টেবিলেই থাকুক কে আমার সেই 'তুমি'টা ?

-আচ্ছা কবি জ্বি, আমাকে কিছু শব্দ'গুচ্ছ উপহার দিবে?

-কি করবি তুই সে শব্দ গুচ্ছ বল ?

-তোমাকে নিয়ে একটি প্রেমের কবিতা লিখবোযার শিরোনাম হবে "অপূর্ণ চাওয়া" , যদি কোনদিন ভাবনার টেবিলের ধূলোর আস্তরণ সরে যায়।

-আমার কবিতার ভুবনে যত শব্দগুচ্ছ আছে সব শব্দই যে তোর নামে নিলাম করা,অনুমতির নেই প্রয়োজন...

-তবে তো কবি জ্বি, জীবন আমার ধন্য, তোমার কাব্যভুমের একক অধিপতি আমি। আমার আর একটি অনুরোধ আছে তোমার কাছে

-বলে ফেল,অনুরোধ নয় আদেশের সুরে।

-আমার লেখা কবিতাটি তোমার কন্ঠে প্রথম পাঠ করবে পাঠকের জন্য।

-তোর কবিতার প্রথম পাঠক হবো, সে তো আমার চাওয়া...


আলমগীর কবীর হৃদয় - বাংলাদেশ 


1 comment:

  1. আপনারা যারা ওনার লেখা পড়লেন তারা দয়া করে তাদের মূল্যবান মতামত এখানে কমেন্ট বক্সে দিয়ে যান।
    ধন্যবাদ।
    সম্পাদক
    সাহিত্যের সন্ধানে পত্রিকা

    ReplyDelete

করোনা কালের হতভাগ্য শৈশব - বিশাখা ব্যানার্জী পতি

  মুক্তগদ্য  'মোরা ঝঞ্ঝার মত উদ্দাম  মোরা ঝর্ণার মত  চঞ্চল , মোরা বিধাতার মত নির্ভয়  মোরা প্রকৃতির মত স্বচ্ছল ।' - কবি কাজী নজরুল ইস...